আন্তর্জাতিক

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ৭০ তালেবান নিহত হয়েছে। অভিযানে হেলমান্দ প্রদেশের তালেবানের ডেপুটি গভর্নর মাওলাভি গাফুর আটক হয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান স্থানীয় তোলো নিউজকে বলেছেন, হেলমান্দ প্রদেশের নাওয়া এবং নাহারি সেরাজ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ তালেবান নিহত হয়েছেন। অবশ্য নিরাপত্তা বাহিনীর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তারিক আরিয়ান তা জানান নি।

নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তালেবানও পাল্টা প্রতিরোধ করে এবং দুই পক্ষের সংঘর্ষে বিদ্যুতের একটি সাব স্টেশন ধ্বংস হয়েছে যার কারণে কান্দাহার ও হেলমান্দ প্রদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

গত কয়েকদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সরকারি সেনা এবং তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আফগান সরকার এবং তালেবান নেতারা যখন কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা শুরু করেছেন তখন এইসব সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা