ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হংকংয়ে আবাসিক এলাকায় ভয়াবহ আগুন, নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

সান নিউজ অনলাইন 

হংকংয়ের নিউ টেরিটোরিজ অঞ্চলের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৭৯ জন। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। একাধিক সুউচ্চ ভবনে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। দেশটির ফায়ার সার্ভিস প্রধানের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দমকল বাহিনীর প্রায় ১০০টি ফায়ার ট্রাক ও ৭০০ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ভবনগুলোতে সংস্কার কাজ চলমান থাকায় চারপাশে বাঁশের তৈরি মাচা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় দুই হাজার অ্যাপার্টমেন্টবিশিষ্ট ওয়াং ফুক কোর্টের বেশিরভাগ বাসিন্দা ঘটনাস্থল থেকে বের হতে না পারায় হতাহতের সংখ্যা বাড়তে থাকে।

এ ঘটনায় হংকং ফায়ার সার্ভিসের সদস্য হো দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান। হাং চিওন ভবনের লিফটের বাইরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। টানা ৪৪ মিনিট ধরে সিপিআর ও চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কতজন মানুষ ভবনের ভেতরে আটকা আছেন, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে হটলাইন চালু করা হয়েছে এবং নিকটবর্তী হাসপাতালগুলোতে বাড়তি জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, আগুন লাগার পর বাসিন্দারা ধোঁয়ার কারণে ফাঁদে পড়ে যান। অনেকে ব্যালকনি থেকে সাহায্য চাইতে থাকেন এবং কেউ কেউ ছাদে আশ্রয় নেন। আশপাশের স্কুল ও কমিউনিটি সেন্টারগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। বৈদ্যুতিক ত্রুটি, নির্মাণকাজে ব্যবহৃত সরঞ্জাম অথবা রান্নাঘর সংক্রান্ত কোনো দুর্ঘটনা—সব ধরনের সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে হংকংজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা