সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক, মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি যার মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো। ফোর্বস সাময়িকীর বিলিয়নিয়ার সূচকে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদন মতে, বুধবার (১ অক্টোবর) বিকেল সোয়া চারটা পর্যন্ত ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলারে দাঁড়ায়। যা আগের দিনও ৪৯৯ বিলিয়ন ডলারের কিছু বেশি ছিল।

মূলত গত কয়েক মাসে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইসহ অন্য প্রতিষ্ঠানগুলোর মূল্যবৃদ্ধির ফলে তার সম্পদ বেড়েছে।ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় ধনী ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের চেয়ে ১৫০ বিলিয়ন ডলার বেশি এখন ইলন মাস্কের।

গত মাসে টেসলার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রবিন ডেনহোম বলেছিলেন, হোয়াইট হাউসে কয়েক মাস থাকার পরই ইলন মাস্ক এখন কোম্পানির ‘সম্মুখসারিতে ও একেবারে কেন্দ্রে’ ফিরে এসেছেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা