ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল, দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে এবং তাকে হত্যার চেষ্টাও করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গতকাল রবিবার (১৫ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘তারা (ইরান) তাকে (ট্রাম্প) হত্যা করতে চায়। তিনি ইরানের এক নম্বর শত্রু।’ নেতানিয়াহু আরো জানান, ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন এবং কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।

এই কারণেই তেহরান তাকে টার্গেট করেছে। নেতানিয়াহুর মতে, ট্রাম্প সোজাসাপ্টা ভাষায় জানিয়েছিলেন—ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও চলবে না।

নিজের বিষয়েও নেতানিয়াহু জানান, তার বাড়ির শোবার ঘরের জানালায় একবার ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে, যা থেকে বোঝা যায় তাকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। তিনি নিজেকে ট্রাম্পের ‘জুনিয়র পার্টনার’ বলে উল্লেখ করেন।

তিনি জানান, দুজনই ইরানের পারমাণবিক পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন।

নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে—যেগুলো ইসরায়েলের শহরগুলোতে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, ‘ইসরায়েলের মতো ছোট দেশ এত বড় হুমকি সহ্য করতে পারে না, তাই আমাদের ব্যবস্থা নিতে হয়েছে।’

তিনি আরো বলেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’ ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেকটা পিছিয়ে দিয়েছে এবং এটিকে ইতিহাসের অন্যতম সফল সামরিক পদক্ষেপ বলে অভিহিত করেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, ইরানের নেতারা বিগত ৫০ বছর ধরে নিজেদের জনগণকে দমন করে আসছেন এবং একইসাথে ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আমারবাঙলা/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা