সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠকের আয়োজন চলছে। এমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প নিজেই। তবে কবে নাগাদ এই দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন : দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, নিহত বেড়ে ১০

পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গর্ভনরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান। এমনকি প্রকাশ্যে। তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি একটি রক্তাক্ত সংঘাত বলেও উল্লেখ করেন ট্রাম্প।

আরও পড়ুন : ঘন কুয়াশায় দিল্লিতে ফ্লাইট বিপর্যয়

এর আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ট্রাম্পের যোগাযোগের আকাঙ্খাকে স্বাগত জানাবেন পুতিন।

তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো অনুরোধ জানানো হয়নি। তবে ট্রাম্প হোয়াইট হাউজে আসা পর্যন্ত অপেক্ষা করাটা যথাযথ হবে বলেও মন্তব্য করেন পেসকভ।

আরও পড়ুন : ইতালি সফর বাতিল করলেন বাইডেন

আর মাত্র কয়েক দিন পরেই হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রণহ করবেন আলোচিত-সমালোচিত প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যেই এমন তথ্য জানালেন ট্রাম্প। এর আগে নির্বাচনী ক্যাম্পেইনেও ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা