সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৭০ জন নিহত হয়েছেন। এতে করে এ উভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা ৪৬,০০৬ জনে পৌঁছেছে। এছাড়া চলামান এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন: রাখাইনে বিমান হামলা, নিহত ৪০

এতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় আরও ৭০ জন নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬,০০৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি নিরলস হামলায় আরও অন্তত ১,০৯,৩৭৮ মানুষ আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৭০ জন নিহত এবং ১০৪ জন আহত হয়েছেন। এ সময় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীদল তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা জুড়ে ধ্বংস হওয়া ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মূলত গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব হওয়া সত্ত্বেও ইসরায়েল তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা