সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি বর্বরতা, নিহত আরও ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার ৪০০ জনে পৌঁছেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ঐতিহাসিক এক ভোটের দ্বারপ্রান্তে

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ২ হাজার ২৬১ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৩ জন নিহত এবং আরও ১৫৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

রাবাদার আগুনে বোলিংয়ে শুরুতেই খাদের কিনারায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (প্রথম টেস্ট, জোহানেসবার্গ) ...

পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগোর অপব্যবহার, ৩ ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্...

অভিঘাত মোকাবিলায় শর্তহীন অনুদানের দাবিতে মোংলায় মানববন্ধন

তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে উপকূলজুড়ে চল...

আশুলিয়ায় হামলায় আহত হওয়ার ১২ দিন পর শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলাকালে ব...

স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়ায় শিল্পাঞ্চল, এখনো ৪০ কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির টানা অস্থিরতা কাটিয়ে ধ...

মুখের কথা নয়, লিখিত প্রতিশ্রুতি চান ভোটাররা

চা বাগানের অলিগলি, শ্রমিকদের ঘরবাড়ি ও হাটবাজারে এখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা