প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি ট্রাম্প-বাইডেন
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি ট্রাম্প-বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। প্রথম বিতর্কটি ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। ফক্স নিউজের সংবাদকর্মী ক্রিস ওয়ালেস এই বিতর্ক অনুষ্ঠান সঞ্চালন করেছেন।

তবে বর্তমানে করোনা মহামারির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য বেশি মানুষকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। সীমিত সংখ্যকই এতে অনুমতি পেয়েছেন। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখেই দর্শকদের আসন বিন্যাস করা হয়েছে।

এই বিতর্কে দর্শকদের মাস্ক পরে আসার নিয়ম থাকলেও ট্রাম্পের পরিবারের অনেক সদস্যই সেখানে মাস্ক ছাড়াই উপস্থিত হয়েছিলেন।

এই দুই প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে ক্রিস ওয়ালেস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি ট্রাম্প এবং বাইডেনের বিভিন্ন রেকর্ড, সুপ্রিম কোর্ট, মাইক কোভিড-১৯, অর্থনীতি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সহিংসতা এবং নির্বাচনের অখণ্ডতা নিয়ে কথা বলেছেন।

এদিকে, আগামী ৭ অক্টোবর কমলা হ্যারিস এবং মাইক পেন্স প্রথম বিতর্কে অংশ নেবেন। এই বিতর্কের কয়েক ঘণ্টা আগেই নিজেদের আয়কর রিটার্নের তথ্য প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং তার রানিংমেট কমলা হ্যারিস।

গত বছর বাইডেন তিন লাখ ৪৬ হাজার ডলার কর পরিশোধ করেছেন। অন্যদিকে, ১৫ বছরের মধ্যে ১০ বছরই আয়কর দেননি ট্রাম্প। তবে ট্রাম্পের দাবি তিনি কয়েক মিলিয়ন ডলার কর পরিশোধ করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইতোমধ্যেই ১০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। নির্বাচনের আর বেশি সময় হাতে নেই। ফলে উভয় প্রার্থীই নির্বাচনের প্রচারণায় ভোটারদের দলে টানতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিতর্কে কোনো প্রার্থী অপরজনকে ছাড় দেননি। বরং একে অন্যকে তীব্রভাবে আক্রমণ করে গেছেন। তবে ক্রিস ওয়ালেস বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প বেশি আক্রমণাত্মক ছিলেন

ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন অভিযোগ তুলেছেন যে, তার প্রশাসন করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। তবে ট্রাম্প বলছেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। তিনি বলছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন চলে আসবে।

এদিকে, ট্রাম্পের অভিযোগ বাইডেন করোনা মহামারির অযুহাতে দেশের অর্থনীতি এবং সব কার্যক্রম বন্ধ রাখতে চাইছেন। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের জনগণ জানে কিভাবে এই মহামারির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

তার মতে, লোকজন জানে তাদের কি করতে হবে। তারা সামাজিক দূরত্ব মেনে চলতে সক্ষম এবং মাস্ক পরে চলাফেরা করতে পারে। তার মতে, সব অঙ্গরাজ্যের কার্যক্রম চালু রাখা প্রয়োজন।

এদিকে, ট্রাম্পের কথার জবাবে বাইডেন বলছেন, যতক্ষণ করোনা পরিস্থিতি ঠিক করা না যাবে ততক্ষণ অর্থনীতিও সচল হবে না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন বাইডেন।

স্বাস্থ্য নীতিমালার বিষয়ে বাইডেন বলছেন, হেলথ কেয়ারের বিষয়ে ট্রাম্পের কোনো ভালো পরিকল্পনা নেই। তিনি দেশের ওষুধের মূল্য কমানোর কোনো পরিকল্পনাই নেননি। কিন্তু ট্রাম্প বলছেন, বাইডেন আসলে কি বলছেন তিনি নিজেই সেটা জানেন না।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের বিষয়ে ট্রাম্প বলছেন তিনি দেশের প্রেসিডেন্ট। সুতরাং সুপ্রিম কোর্টের বিচারকের আসনে যে কাউকে বসানোর ক্ষমতা তার আছে। কিন্তু এ বিষয়ে তার সঙ্গে একমত নন বলে জানিয়েছেন বাইডেন।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা