‘মগজ খেকো’ অ্যামিবা কেড়ে নিল শিশুর প্রাণ
আন্তর্জাতিক

‘মগজ খেকো’ অ্যামিবা কেড়ে নিল শিশুর প্রাণ

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে যখন বিপর্যস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আমেরিকা, তখন আরও একটি দুঃসংবাদ প্রকাশ্যে এল।

দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে ‘মগজ খেকো’ অ্যামিবার সংক্রমণে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর দুর্যোগকালীন সতর্কতা জারি করেছে টেক্সাস কর্তৃপক্ষ।

জানা গেছে, জোসিয়া ম্যাকলানটায়ার নামের ওই শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার দেহে অ্যামিবা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে টেক্সাসের বিভিন্ন শহরে সরবরাহকৃত পানিতে অ্যামিবার অস্তিত্ব পাওয়া যায়। কয়েকদিন আগেই ওই শিশুটির মৃত্যু হয়। তবে প্রথমদিকে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও পরবর্তীতে চিকিৎসকরা জানান, তার দেহে ‘নেগলেরিয়া ফাওলেরি’ নামের এককোষী প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে।

লেক জ্যাকসন শহরের মুখপাত্র জানিয়েছেন, ওই শিশুর বাড়ির বাগানের ট্যাপের পানিতে অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। ওই এলাকার বাসিন্দাদের ট্যাপের পানি পান, গোসল এবং রান্নায় ব্যবহার এড়িয়ে চলতে বলা হয়েছে। যেসব এলাকার পানিতে এ ধরনের জীবানু পাওয়া গেছে সেখানে দুর্যোগকালীন সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

শিশুটির দাদা-দাদী বলছেন, হয়তো সে খেলার সময় বাগানের ট্যাপ থেকে পানি পান করেছিল। এরপরই সে অসুস্থ হয়ে পড়ে। এরপরই টেক্সাসের বিভিন্ন স্থানের পানি পরীক্ষা করা হয়। পরবর্তীতে ওই অঙ্গরাজ্যের ৮টি শহরে সরবরাহকৃত পানি পানে সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। এ ধরনের জীবাণু সাধারণ নাক দিয়ে শরীরে প্রবেশ করে এবং এরপর মস্তিষ্কে চলে যায়। এর ফলে প্রচন্ড মাইগ্রেনের সমস্যা, হাইপারথার্মিয়া, বমি, মাথা ঘোরা, ক্লান্তি, বিভ্রান্তি এবং স্মৃতিভ্রম দেখা দেয়।

সুইমিংপুলে অপরিষ্কার এবং জীবানুমুক্ত না করা পানি ও শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন জায়গাতেও এ ধরনের অ্যামিবার দেখা মিলতে পারে।

টেক্সাস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৮৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ওই শহরে ‘নেগলেরিয়া ফাওলেরি’ অ্যামিবা সংক্রমণে ২৮ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা