স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ আটক ১১৩
আন্তর্জাতিক

স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ আটক ১১৩

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়াতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। সোমবার ( আটককৃত অবৈধ অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি এবং পাকিস্তানি।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের মুখপাত্র আনিকা লেস্কোভিচ দেশটির স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, স্লোভেনিয়াতে এর আগে কখনও এক দিনে এক সাথে এতো বিশাল সংখ্যক অবৈধ অভিবাসীদেরকে আটক করার ঘটনা ঘটেনি।

যেহেতু স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী শহর ইলিরস্কা বিস্ট্রাসে এ ঘটনাটি ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে এ সকল অবৈধ অভিবাসীদের বেশির ভাগই ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া হয়ে ইউরোপের অন্যান্য দেশ বিশেষ করে ইতালি, স্পেন, ফ্রান্স এ সকল দেশে পৌঁছানোর জন্য মূলত এ রুটটি ব্যবহার করতে চেয়েছিলেন।

অন্যদিকে এ ঘটনায় স্লোভেনিয়ার জনসাধারণের মাঝে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোস জানিয়েছেন, এক সাথে এতো বিশাল সংখ্যক অবৈধভাবে অনুপ্রবেশকারীকে আটক করার মধ্য দিয়ে প্রমাণিত হয় স্লোভেনিয়াসহ আশেপাশের দেশগুলোকে ঘিরে মানবপাচারের একটি সুবিশাল চক্র গড়ে উঠেছে।

এর আগেও, গত সপ্তাহে স্লোভেনিয়ার অন্য একটি সীমান্তবর্তী শহর ছেলইয়েতে এক লরী থেকে ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত আট মাসে দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সর্বমোট ১০,২২৩ জনকে আটক করা হয়েছে যা বিগত বছরের তুলনায় ৩.৩ শতাংশ বেশি।

উল্লেখ্য, স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান এবং মরোক্কোর নাগরিক

সাননিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা