সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

হিজবুল্লাহ-ইসরায়েলি সৈন্যদের সংঘর্ষ 

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে হিজবুল্লাহর যোদ্ধাদের ‘‘পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে’’ লড়াই চলছে।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ২২

রোববার (১৩ অক্টোবর) দক্ষিণ লেবাননের কাছের একটি সীমান্ত গ্রামে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

উল্লেখ্য, এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। এই হামলার পর এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সীমান্ত গ্রাম ব্লিদায় ইসরায়েলি সেনাদের সাথে হিজবুল্লাহর যোদ্ধারা মেশিন গান নিয়ে ‘‘পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে’’ লড়াই করছেন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, শনিবার দক্ষিণ লেবাননের নবতিয়েহ শহরের একটি বাজারে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া রোববার সীমান্ত লাগোয়া লেবাননের একটি গ্রামে শত বছরের পুরোনো মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি সৈন্যরা।

ইসরায়েলি হামলায় কাফার তিনবিত শহরের একটি মসজিদ ধ্বংস হয়েছে। শহরটির মেয়র ফুয়াদ ইয়াসিন বলেছেন, বিমান হামলায় মসজিদটি ধ্বংস হয়েছে। প্রিয় একটি স্থান হারিয়ে এখন তিনি বেশ ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন। হামলার পরপরই মসজিদের ধ্বংসস্তূপের কাছে শত শত মানুষ জড়ো হয়েছেন। সূত্র: এএফপি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা