বাবার বিরুদ্ধে আদালতে মেয়ে
আন্তর্জাতিক

বাবার বিরুদ্ধে আদালতে মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক :

পরিবারে অবসর সময় কাটানোর জন্য লুডু এক দারুণ খেলা। মা-মেয়ে, বাবা-ছেলে মিলে এই খেলায় খুনসুটিতে কেটে যায় সময়। তবে লুডু মানেই থাকে ‘চিটিং’ বা প্রতারণার অভিযোগ। এজন্য বাড়িতে হয়তো মন কষাকষিও হতে পারে। কিন্তু লুডুর মতো সামান্য খেলায় ‘চিটিং’ করার অভিযোগ কি আদালতেও গড়ায়?

হ্যাঁ, গড়ায়। ভারতের মধ্যপ্রদেশের ২৪ বছর বয়সী এক তরুণী লুডুতে প্রতারণার অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের। তাও নিজের বাবার বিরুদ্ধে। এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে গোটা ভারতে।

সংবাদমাধ্যম জানায়, করোনার সময় বাড়িতে বন্দি থাকাবস্থায় ভুপালের ওই পরিবারও লুডু খেলে নিজেদের সময় কাটাচ্ছিল। কিন্তু লুডুতে বাবার ‘চিটিং’র শিকার হয়ে সেই তরুণী পারিবারিক আদালতে মামলা ঠুকে দেন।

আদালতের কাউন্সিলর সরিতা সংবাদমাধ্যমকে জানান, সেই তরুণী খেলায় নিজের বাবাকে ভরসা করেছিলেন। কিন্তু তিনিই যে তাকে ধোঁকা দেবেন তা ভাবতেও পারেননি। সেজন্য এর বিহিত চেয়ে মামলা ঠুকেছেন।

তবে মামলা যেহেতু হয়েছে, সেজন্য ওই তরুণীর সঙ্গে চারটি কাউন্সেলিং সিটিং হবে। আশা করা যায় তাকে বুঝিয়ে মানসিকভাবে প্রশমিত করা যাবে।

সান নিউজ/পিডিকে/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা