আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধে নিহত ২৩, আহত শতাধিক
আন্তর্জাতিক

আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধে নিহত ২৩, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক:

সমগ্র বিশ্ব যখন লড়াই করছে মরণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে, তখন যুদ্ধে জড়িয়ে পড়ল আর্মেনিয়া ও আজারবাইজান। ভয়াবহ এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও শতাধিক।

রোববার (২৭ সেপ্টেম্বর) এই যুদ্ধ শুরু হয়। খবর আল-জাজিরা, টাইমস অব ইসরায়েলবিবিসির

জানা গেছে, এই যুদ্ধে ১৬ জন আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। দু’পক্ষেই হতাহত হওয়ার খবর এসেছে। এছাড়াও আর্মেনিয়ান এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।

আজারবাইজানে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলেও খবরে জানা গেছে।

দুটি দেশই এক সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। অবলুপ্ত সেই সোভিয়েতের আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ বাঁধল বিতর্কিত অংশ নাগোরনো-কারাবাখ এলাকা নিয়ে।

বিবিসি জানায়, প্রতিপক্ষ আর্মেনিয়ার হামলায় আজারবাইজানের কয়েকটি হেলিকপ্টার ও ট্যাংক বিধ্বস্ত হয়েছে

এদিকে সংঘর্ষ শুরু হতেই বিবৃতি দেয় রাশিয়া। মস্কোর পক্ষ থেকে জানানো হয়, উভয় দেশকে অবিলম্বে যুদ্ধবিরতি করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে হবে। তবে এই আহ্বানে তেমন কর্ণপাত করেনি আর্মেনিয়া ও আজারবাইজানের সরকার।

সাননিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা