সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকা-হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভেতরে ১ বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় ফ্লাইটটি মাঝ আকাশে থাকা অবস্থায় ৪৭ বছর বয়সী ঐ যাত্রী আকস্মিকভাবে ঢলে পড়েন। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এক প্রতিবেদনে এ তথ্যটি জানায় হংকং-ভিত্তিক একটি সংবাদমাধ্যম। মৃত ঐ যাত্রীর ময়নাতদন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে বন্যা-ভূমিধস, নিহত ২২৬

এ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা-হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের ১টি ফ্লাইটে ৪৭ বছর বয়সী ১ বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে।

এদিকে হংকং পুলিশ জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে ১ বাংলাদেশি যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পরে তারা এই খবর পেয়েছে। এরপর কর্মকর্তারা ঘটনাস্থলেই ঐ লোকটিকে মৃত ঘোষণা করেন। তবে ঐ যাত্রীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

অপরদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, এই ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টার দিকে ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মি. হংকংয়ে পৌঁছায়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০

তার আগে চলতি মাসের শুরুর দিকে হংকং-মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের ১টি ফ্লাইটে টেক অফের কিছুক্ষণ আগে ১জন জার্মান যাত্রী অজ্ঞান হয়ে ঢলে পড়ার পর মারা যায়।

মূলত তিনি ঢলে পড়ার পর বিমানের ক্রুরা ৭১ বছর বয়সী ঐ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিতে ছুটে আসেন। এর পরে হাসপাতালে নেওয়ার পর লোকটিকে মৃত ঘোষণা করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা