আন্তর্জাতিক

বড় দু’টি দুর্ঘটনার পর আগামী সপ্তাহে বোয়িং ৭৩৭ ম্যাক্সের পরীক্ষামূলক ফ্লাইট 

আন্তর্জাতিক ডেস্ক :

বড় দুটি দুর্ঘটনার পর প্রায় দেড় বছর ধরে আকাশে ওঠা-নামা বন্ধ বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের। বহু চেষ্টার পর সম্প্রতি আবারও সেগুলো ব্যবহারের বিষয়ে কিছুটা আশার আলো দেখতে শুরু করেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। চলতি বছরের শেষের দিকে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজকে উড্ডয়নের ছাড়পত্র দেয়া হতে পারে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের উড়োজাহাজ নিরাপত্তা সংস্থার (ইএএসএ) প্রধান।

ইএএসএ নির্বাহী পরিচালক প্যাট্রিক কাই গত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে বোয়িংয় ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ আবারও ইউরোপের আকাশে উড়বে।

তিনি বলেন, প্রায় দেড় বছর পর প্রথমবারের মতো ৭৩৭ ম্যাক্স মডেলের নিরাপত্তা নিশ্চিতের কাজ প্রায় শেষ হয়েছে বলে মনে হচ্ছে। আমরা চেষ্টা করছি কীভাবে এ বছরের শেষ নাগাদ এসব উড়োজাহাজকে আবারও পরিবহন সেবায় ফিরিয়ে আনা যায়। তবে সেক্ষেত্রে বোয়িংকে এখনও বেশকিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

উড়োজাহাজ অনুমোদনের মূল ক্ষমতা দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) হাতে থাকলেও ইএএসএস’র এই অবস্থান বোয়িংয়ের জন্য বড় অর্জন বলে মনে করা হচ্ছে। ইতিবাচক মনোভাব রয়েছে এফএএ’রও। সংস্থাটির প্রধান জানিয়েছেন, তারা আগামী সপ্তাহে বোয়িং ৭৩৭ ম্যাক্সের একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবেন।

পরপর দু’টি ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়ায় গত বছরের মার্চে বোয়িংয় ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ নিষিদ্ধ করে বিশ্বের বেশিরভাগ দেশ। ২০১৮ সালের অক্টোবরে লায়ন এয়ার ও ২০১৯ সালের মার্চে ইথিওপিয়ান এয়ারলাইনসের দু’টি বোয়িং উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান অন্তত ৩৪৬ যাত্রী। এর পরই প্রশ্নের মুখে পড়ে বোয়িং ও এফএএ’র সুনাম। সূত্র: এএফপি

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা