সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকাডুবে নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর রাজধানী কিনশাসার মাই-এনডোম্বে প্রদেশে নৌকাডুবির ঘটনায় ৮০ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন : কুয়েতে ভবনে আগুন, নিহত ৩৯

বুধবার (১২ জুন) প্রদেশের কোয়া নদীতে নৌকাডুবির এই ঘটনা ঘটেছে বলে দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি জানিয়েছেন।

সংস্থা রয়টার্স জানিয়েছে, কঙ্গোর নৌপথে প্রায় এই ধরনের প্রাণঘাতী নৌ-দুর্ঘটনা ঘটে। দেশটির নৌপথে চলাচলকারী যানবাহনে সবসময়ই ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা হয়।

আরও পড়ুন : ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানায়, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আবার না ঘটে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে তৈরি করা নৌকাটি সোমবার গভীর রাতে মাই-এনডোম্বে প্রদেশে ডুবে যায়। কোয়া নদীতে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা