সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতি দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে বুধবার (১২ জুন) সকালে ১০০’র বেশি রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, গত (৮ মাস) ধরে চলা এই যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম একটি বড় রকেট হামলা।

আরও পড়ুন: মালাউইয়ে বিমান বিধ্বস্ত, নিহত ১০

এই বারের হামলায় লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াসকে। এই চলমান যুদ্ধে তার আগে অঞ্চলটিতে কোনো রকেট ছুড়েনি হিজবুল্লাহ।

এ সময় টাইমস অব ইসরায়েল জানান, এই রকেট হামলায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার (১১ জুন) রাতে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় হিজবুল্লাহর ১ জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে। এ জন্য এই হামলার প্রতিবাদেই ১সাথে এত রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

হিজবুল্লাহর রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানান, লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া অন্তত ৯০টি রকেট উত্তর ইসরায়েল প্রবেশ করেছে। তার মধ্যে কিছু রকেট আকাশে ধ্বংস করা হয়েছে এবং কিছু রকেট কয়েক জায়গায় আঘাত করেছে।

এ সময় রকেট পড়ে বিভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানায় ইসরায়েলি সেনবাহিনী। কিন্তু তারা দাবি করেছে যে, এই রকেট হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক অবস্থায় ইসরায়েল ১০০’র বেশি রকেট ছোড়ার কথা বলেছিল। কিন্তু এখন তারা ৯০টি রকেটের কথা বলার অর্থ হচ্ছে কিছু রকেট হয়ত লেবানন দেশটির সীমান্তের ভেতরই পড়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা