সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মনিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের সহিংসতা-বিধ্বস্ত জিরিবাম জেলায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পরিদর্শনে যাওয়ার আগে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে আক্রান্ত হয়েছে একটি নিরাপত্তা দল।

আরও পড়ুন: আফগান সীমান্তে ৭ পাকিস্তানি সেনা নিহত

সোমবার (১০ জুন) রাজ্য নিরাপত্তা বাহিনীর ওই দল মুখ্যমন্ত্রীর সফরের আগে জিরিবাম জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে বিদ্রোহীদের অতর্কিত হামলার মুখে পড়েছে।

দেশটির পুলিশ বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালিয়েছেন। জিরিবাম জেলার জাতীয় মহাসড়ক-৫৩ এর পার্শ্ববর্তী কোটলেন গ্রামের কাছে বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: কাশ্মিরে হামলায় বাস খাদে, নিহত ৯

হামলায় রাজ্য নিরাপত্তা বাহিনীর অন্তত দুই কর্মকর্তা আহত হয়েছেন। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্য গত কয়েক বছর ধরে জাতিগত সহিংসতায় উত্তপ্ত রয়েছে। তবে সেখানে সাম্প্রতিক সহিংসতার শুরু হয় গত ৬ জুন। ওই দিন স্থানীয় জাতিগত মেইতে সম্প্রদায়ের ৫৯ বছর বয়সী এক কৃষকের মরদেহ উদ্ধারের পর উত্তেজনা তৈরি হয়। লাশ উদ্ধারের আগে কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি।

সিংয়ের লাশ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেখানকার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে; যা ছড়িয়ে পড়ে প্রতিবেশী আসাম রাজ্যেও। মনিপুরের সহিংতা থেকে পালিয়ে বাঁচতে প্রায় ৬০০ মানুষ আসামের কাচার জেলার লখিপুর এলাকায় আশ্রয় নেন। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা