সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

শপথ নিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপ্রতি ভবনে ৮ হাজার অতিথির সামনে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু।

আরও পড়ুন : গাজায় নিহত ছাড়াল ৩৭ হাজার

মোদির এ শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ভারতের প্রতিবেশী দেশসহ মোট ৭টি দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট অংশ নেন। তাদের এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শপথ অনুষ্ঠানটি শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেওয়ার পর দেশটির কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো শুরু করেন প্রেসিডেন্ট মুর্মু।

আরও পড়ুন : বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানিতে আগ্রহী

মোদির নেতৃত্বাধীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের ফেসবুকে মোদির তিনটি ছবি প্রকাশ করছে। এতে দেখা যাচ্ছে ২০১৪. ২০১৯ এবং ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মোদি।

এদিকে স্বাধীন ভারতের ইতিহাসে মোদি দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন কংগ্রেস নেতা জহওরলাল নেহরু।

মোদি এবার ‘এনডিএ’ জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন। কারণ তার রাজনৈতিক দল বিজেপি এবারের লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটির লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। কোনো দল যদি এককভাবে দল গঠন করতে চায় তাহলে তাদের কমপক্ষে ২৭২টি আসনে জয় পেতে হয়। কিন্তু বিজেপি এবার পেয়েছে ২৪০টি আসন। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯২টি আসন পাওয়ায় মোদির তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে কোনো বেগ পেতে হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা