ফাইল ছবি
আন্তর্জাতিক

ওমানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় দেশ ওমানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে আরব আমিরাতেও বন্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

মঙ্গলবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ভারী বর্ষণ ও আকস্মিক বন্যা উপসাগরীয় অঞ্চলের কিছু অংশকে কার্যত ভাসিয়ে দিয়েছে। ওমানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

ওমানের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ৯ জন স্কুল শিক্ষার্থী। রোববার (১৪ এপ্রিল) সামাদ আ’শানে তাদের গাড়ি চালকসহ তারা বন্যার পানিতে ডুবে যায়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বন্যাকবলিত এলাকা থেকে নাগরিকদের বের করে আনার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আশ শারকিয়াহ উত্তর প্রদেশে পুলিশ ও সৈন্য মোতায়েন করা হয়েছে।

এদিকে দুবাই ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মঙ্গলবার প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও ভারী বৃষ্টিপাতে দেশটির প্রধান মহাসড়কগুলোর কিছু অংশ প্লাবিত হয়েছে। এতে দুবাই জুড়ে সড়কপথে বহু যানবাহন পরিত্যক্ত করেছেন ব্যবহারকারীরা।

এছাড়া ভারী বৃষ্টিপাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে পুরো সংযুক্ত আরব আমিরাতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ফ্লাইওভার থেকে বাস নিচে পড়ে হতাহত ৪৫

পাশাপাশি দেশটির সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। পানি সরাতে ট্যাঙ্কার ট্রাক ব্যবহার করা হচ্ছে। এ দিন সকালে দুবাইয়ে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৪৯ সালের পর থেকে সর্বোচ্চ। এছাড়া বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা