ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লাইওভার থেকে বাস নিচে পড়ে হতাহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উড়িষ্যায় যাত্রীবাহী বাস ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

সোমবার (১৫ এপ্রিল) রাতে উড়িষ্যার পুরী থেকে কলকাতা ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পুরী থেকে একটি বাস ৫০ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জাজপুর জেলার বারাবতীর কাছে জাতীয় সড়ক-১৬ ওপরে একটি ফ্লাইওভারে ওঠার সময় বাসটি হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।

সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কাজ চালায়।পুলিশের সাথে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও।

আরও পড়ুন: দীর্ঘতম আলপনায় বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ

পরে গুরুতর আহত অবস্থায় ৫০ জনকে উদ্ধার করে ধর্মশালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ৫ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কটক এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ দুর্ঘটনায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকার যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা