সংগৃহীত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি দ্বীপে ভূমিধসে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : আফগানিস্তানে বন্যায় ৩৩ জনের মৃত্যু

শনিবার (১৩ এপ্রিল) রাতে সেখানকার পাহাড়ি অঞ্চল তানা তোরাজা রিজেন্সিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান সুলাইমান মালিয়া বলেছেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের তানা তোরাজা রিজেন্সিতে দুটি ভূমিধস ও বিধ্বস্ত গ্রাম থেকে মরদেহ ও দুইজন জীবিত ব্যক্তিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : দস্যুদের দিতে হয়েছে ৫০ লাখ ডলার

মালিয়া আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে বলেন, এখানে ১৯ জন নিহত হয়েছেন। আমরা এখনও অন্যান্য ক্ষতিগ্রস্তদের সন্ধান করছি। এখন পর্যন্ত দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে, সম্ভবত ভূমিধসের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা।

তিনি আরও জানান, তানা তোরাজা এবং এর আশেপাশের এলাকাগুলো 'বিরামহীন ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে, বিশেষ করে গত সপ্তাহে বৃষ্টি খুব কম সময়ই থামছে। ভারী বৃষ্টিপাত পাহাড়ের ঢালে অবস্থিত বসতির মাটি ক্ষয় করেছে, যার ফলে ভূমিধস হয়েছে, যা বাসিন্দাদের বাড়িঘর চাপা দিয়েছে।

আরও পড়ুন : সোমালিয়ান ৮ জলদস্যু গ্রেফতার

প্রসঙ্গত, বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের প্রবণতা রয়েছে। কিছু জায়গায় বন উজাড়ের কারণে এ সমস্যা আরও বেড়েছে।

সানি নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা