সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ্য হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২০৪৭ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১০৯

শনিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮ হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার হাসপাতালে বর্তমানে মোট ২ হাজার ৫০৯ জন ও অন্যান্য বিভাগের হাসপাতালে মোট ৫ হাজার ৮২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ২ লাখ ৩৭ হাজার ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯১ হাজার ৪৬৮ জন ও ঢাকার বাইরে ১ লাখ ৪৫ হাজার ৭৮৩ জন।

আরও পড়ুন: ডেঙ্গু কাড়ল ১৩ প্রাণ, হাসপাতালে ১৬৭৩

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ২৭ হাজার ৭৫৭ জন। ঢাকায় ৮৮ হাজার ২৩৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৯ হাজার ৫২০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১৫৮ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা