চীনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শিগগিরই বাংলাদেশে
স্বাস্থ্য

চীনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শিগগিরই বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, চীন থেকে আমদানিকৃত কোভিড-১৯ বা করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল শিগগিরই বাংলাদেশে হবে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

হাসপাতালে মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২০ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে পুষ্টি মাসে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ এবং বিধি ২০১৭ অবহিতকরন এবং মনিটরিং বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোশাররফ হোসেন দেওয়ান ও মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ প্রমুখ।

ডা. খুরশীদ আলম বলেন, মানবতার সেবায় যারা স্ব-প্রণোদিত হয়ে আসবে, শুধুমাত্র তাদের করোনা ভ্যাকসিন ট্রায়ালে সম্পৃক্ত করা হবে। জোর করে কাউকে আনা হবে না।

তবে ঝুঁকি ভাতা তাদের দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিসিইউ, আইসিইউ ওয়ার্ডসহ রোগীদের ওয়ার্ড ও কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেন ডিজি।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা