করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৪২
স্বাস্থ্য

করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৪২

নিজস্ব প্রতিবেদক:

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩৫ আর নারী সাতজন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৪৮ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো তিন লাখ ১০ হাজার ৮২২ করোনা রোগী।

রোববার (৩০ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ১ হাজার ৯০৭ জন।

এছাড়া, শনাক্তের হার ২৪ ঘণ্টায় ১৫ দশমিক ৯০ শতাংশ এবং এ পর্যন্ত ২০ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

এখন পর্যন্ত মারা যাওয়াদের তিন হাজার ৩৩৫ জন পুরুষ এবং ৯১৩ জন নারী। শতাংশের হিসেবে পুরুষ ৭৮ দশমিক ৫১ শতাংশ এবং নারী ২১ দশমিক ৪৯ শতাংশ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা