ডা. মতিয়ার রহমান
স্বাস্থ্য

শার্শায় করোনাক্রান্ত চিকিৎসকের মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): করোনা রোগীদের সেবা করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. মতিয়ার রহমান (৫২)। যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আওতায় বাগআঁচড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন এই চিকিৎসক।

রোববার (৩০ আগস্ট) রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে সুজন হোসেন।

তিনি বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুরে।

এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মারা গেলেন তিনজন। আক্রান্ত ২৪২ জনের মধ্যে ৫০ জন চিকিৎসাধীন আছেন এবং ১৮৯ জন সুস্থ হয়েছেন। গত ২২ এপ্রিল উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, স্বাস্থ্য বিভাগের পরামর্শে সম্মুখসারির যোদ্ধা হিসেবে বাগআঁচড়া এলাকায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা দিয়ে আসছিলেন ডা. মতিয়ার রহমান। গত ২০ আগস্ট করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার (২৮ আগস্ট) তাকে খুমেক হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ডা. মতিয়ার রহমানের দাফন সোমবার (৩১ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

যুক্তরাষ্ট্রের অভিযানের পর পাল্টা হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের স...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা