ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

৪ অক্টোবর জরায়ুমুখ ক্যান্সারের টিকা শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিভাগে ৪ অক্টোবর থেকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু হচ্ছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা হাজারের ঘর ছাড়াল

রোববার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম।

অধিদফতর জানায়, অক্টোবর থেকে ঢাকা বিভাগে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ শুরু হতে যাচ্ছে। রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে আগামী ৪ অক্টোবর এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। এছাড়াও রাজধানীর বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : ডা. জিনাত মেরাজ আর নেই

বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে প্রশিক্ষণ কার্যক্রমে শুরু করেছে।

গতকাল ৩০ সেপ্টেম্বর মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিউমান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাক্সিনেশন সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফরিদুল ইসলামপ্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য হিউম্যান পাপিলোমা ভাইরাস টিকা, যা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে। বাংলাদেশ সরকারের উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা বিনামূল্যে দেওয়া হবে।

আরও পড়ুন : খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্কুল থেকে কিশোরীদের এ তথ্য নেওয়া হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা