ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মৃত্যু ও শনাক্তে শীর্ষে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় দুইশো জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ।

আরও পড়ুন : জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়া চূড়ান্ত

বুধবার (১৪ জুন) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারস বলছে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৯০ হাজার ৮৫৯ জনে। এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৭১ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ কোটি ৩ লাখ ১২ হাজার ৯৯ জনে।

আরও পড়ুন : ৪ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ১১৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৯ লাখ ৪৯ হাজার ২৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৩৩৯ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৩১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬৬ হাজার ৮১৮ জন মারা গেছেন।

আরও পড়ুন : দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৮ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ১ লাখ ১৬ হাজার ৫৪৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫০৮ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮১ জন এবং মারা গেছেন ৪ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ১০ হাজার ৪১৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৩০ জনের।

আরও পড়ুন : ভারতে ৭ জনের প্রাণহানি

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা