ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

আরও ৮০ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২

শনিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন।

আরও পড়ুন : হুমকিতে সাড়ে ৫ হাজারেরও বেশি প্রাণী

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২০২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগে ২৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ১৭০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১১১৯ জন এবং ঢাকার বাইরে ৫৮৫ জন।

আরও পড়ুন : করোনা থেকে বেশি মৃত্যু হয় তামা...

এছাড়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৮৯ জন। এদের মধ্যে ঢাকায় ৯৩৩ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা