ছবি : সংগৃহিত
স্বাস্থ্য
দরজা বন্ধ করে পশুর মতো পিটিয়েছে

রোগীর মৃত্যুতে নার্সদের মারধর, ৩ ঘন্টা সেবা বন্ধ

জামালপুর প্রতিনিধি : রোগীর মৃত্যুর অভিযোগ এনে হাসপাতালে দরজা বন্ধ করে ৫ নার্সকে বেধড়ক পিটিয়েছে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক নুরে আলম জিকুর নেতৃত্বে মৃতের স্বজনরা।

আরও পড়ুন : কক্সবাজারে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

প্রতিবাদে কর্মরত নার্সরা বিক্ষোভে ফেটে পড়ে। এ ঘটনার পর বেলা ১১টা থেকে ২ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা সেবা প্রদান বন্ধ রাখে। এ পরিস্থিতিতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা দূর্ভোগের মুখে পড়ে।

অবহেলায় রোগী মৃত্যুর কথা অস্বীকার করেছেন হাসাপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান সোহান।

আরও পড়ুন : রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরি!

তিনি আরও বলেন, সমাধানের দায়িত্ব নিয়েছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য ইঞ্জি: মোজাফফর হোসেন এমপি। আশা করছি,আগামী ১৪ ফেব্রুয়ারি এই ঘটনার সমাধান হয়ে যাবে ।

হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের কর্মরত স্টাফ নার্স আশরাফুন্নাহার জানান- শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস এর সমস্যা নিয়ে ভর্তি হন জেসমিন আক্তার (৫০) নামে এক রোগী। রাতে চিকিৎসা প্রদানের পর বাড়ি ফিরে গেলে রোববার সকালে আবারও হাসপাতালে আসে জেসমিন আক্তার। চিকিৎসা প্রদানের সময় সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় তার।

আাশরাফুন্নাহার অভিযোগ করে বলেন- “রোগীকে মৃত ঘোষনার পরপরই অবহেলার অভিযোগ এনে নার্সদের মারধর শুরু করেন জেসমিন আক্তারের জামাতা স্বেচ্ছাসেবকলীগ নেতা নেতা নূরে আলম জিকুসহ তিনজন। এসময় আমিসহ শিখা খানম, লাকি খাতুন, মারুফা আক্তার ও শারমনি ইসলাম গুরুত্বর আহত হয়।

আরও পড়ুন : জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

শামসুন্নাহার নামে একজন গর্ভবতী নার্সও আহত হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।” দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কর্মরত নার্সরা।

স্টাফ নার্স শামসুন্নাহার বলেন-“আমাদের কোনো দোষ ছিলো না। তবুও তারা দরজা বন্ধ করে আমাদের পশুর মতো পিটিয়েছে। আমরা এই তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এদিকে তিন ঘন্টা নার্সদের সেবা কার্যক্রম বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েন রোগীরা।

আরও পড়ুন : মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

শিবলু হোসেন নামে একজন রোগীর স্বজন বলেন- “হাসপাতালে নার্সদের মারধরের পর থেকে সেবা বন্ধ হয়ে আছে। আমরা আমাদের রোগী নিয়ে আসছি। কিন্তু কোনো সেবা পাচ্ছি না। আমাদের অনেক দূর্ভোগ হচ্ছে।”

এসব বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান সোহান বলেন- “রোগীর স্বজনদের অভিযোগ সঠিক নয়। চিকিৎসক ও নার্সরা তাদের সর্বোচ্চ সেবা দিয়েছে। এখানে কাউকে অবহেলা করা হয়নি।”

আরও পড়ুন : সুন্দরবনে বাঘের মরদেহ উদ্ধার

ডা: মাহফুজুর রহমান সোহান আরও বলেন- “১৪ ফেব্রুয়ারি এই ঘটনা সমাধানের দায়িত্ব নিয়েছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য ইঞ্জি: মোজাফফর হোসেন এমপি। যদি সমাধান না হয় তাহলে আইনি পদক্ষেপ গ্রহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। সকল নার্স এখন তাদের কাজে ফিরে গিয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। ”

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা