আরও ১ জনের প্রাণহানি
স্বাস্থ্য

আরও ১ জনের প্রাণহানি

সান নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনে।

আরও পড়ুন: ৬ লাখের বেশি শিশু পেল করোনার টিকা

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন।

আরও পড়ুন: লিজ ট্রাসের জয়, ২ মন্ত্রীর পদত্যাগ

২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কামিন্সেই পূর্ণ সমর্থন সিএর, নতুন তদন্তে না!

বহুল আলোচিত বল টেম্পারিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ার প্রেক্ষাপটে টেস্ট...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

সব ‘সেনা’ দেশে সেঞ্চুরির কৃতিত্ব গড়লেন রাহুল!

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে দক্ষিণ আ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা