মুন্সীগঞ্জে দেয়াল চাপায় ১ জনের মৃত্যু
সারাদেশ

মুন্সীগঞ্জে দেয়াল চাপায় ১ জনের মৃত্যু

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় নগরকসবা গ্রামে দেয়ালচাপায় জসিম দেওয়ান (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব

শুক্রবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জসিম জেলার টংঙ্গীবাড়ি উপজেলার খিলপাড়া গ্রামের আয়নাল দেওয়ানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরকাদিম পৌরসভার নগরকসবা এলাকার সাধন মিয়ার বাড়িতে দেয়াল ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। এই সময় জসিম দেওয়ান অসাবধানতা বসত সেখানে গেলে আকস্মিক দেয়াল ভেঙে তার ওপর পড়ে। স্থানীয়রা, তাকে দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন জানান, আজ দুপুরে দিকে মিরকাদিম থেকে একজনকে মৃত অবস্থায় নিয়ে আসে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, শরীরে ভারী কিছুর চাপ পড়েছে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ইন্দমোহনের মৃত্যুর সাড়ে ৫ বছর পর চলে গেলেন দীপ্তি রাজবংশীও

দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়া...

বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর বারিধারার একটি অভিজাত বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা