ছবি : সংগৃহীত
স্বাস্থ্য

খুলনায় করোনায় মৃত্যু ২

খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৩ জন। বিভাগে করোনায় মোট মারা গেছেন তিন হাজার ২০০ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদের স্বাক্ষর করা প্রতিবেদনে শনিবার (২২ জানুয়ারি) এ তথ্য জানা যায়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় খুলনায় মারা গেছেন একজন এবং ঝিনাইদহে মারা গেছেন একজন। এই সময়ে খুলনা বিভাগে করোনা শনাক্ত হয়েছেন ১৬৩ জন।

এর মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৮১ জনের শনাক্ত হয়েছে। আর খুলনায় ৬০ জন, ঝিনাইদহে ১৮ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া নড়াইলে তিনজন ও চুয়াডাঙ্গায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ১৫ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা থেকে এক লাখ ৯ হাজার ৪২৭ জন সুস্থ হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে একজন মারা গেছেন। মোট ৩ হাজার ২০০ জন মারা গেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা