ড. অ্যান্থনি ফাউচি (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

করোনার শেষ ধাক্কা ওমিক্রন: ফাউচি 

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরণ ওমিক্রন এ মহামারি পর্যায়ের অবসান ঘটিয়ে একে স্থানীয় পর্যায়ের সাধারণ রোগের পর্যায়ে নামিয়ে আনতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। খবর- সিএনএন।

সোমবার ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এ আশার কথা জানান তিনি। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি বলেও সতর্ক করেন তিনি।

এনডেমিক পর্যায়ে একটি ভাইরাসজনিত রোগ কোনো এলাকায় সাধারণ রোগে পরিণত হতে পারে। এর মানে হল, ওই এলাকায় রোগটি থাকবে, মানুষ আক্রান্তও হবে, তবে এর প্রকোপ ও ভয়াবহতা হবে মহামারি পর্যায়ের চেয়ে অনেক কম, এ রোগের ব্যবস্থাপনাও সহজ হবে। গত নভেম্বর থেকে ছড়াতে থাকা ওমিক্রন ভ্যারিয়েন্ট অন্য ভ্যারিয়েন্টের চেয়ে কম অসুস্থতার কারণ হচ্ছে। এর ফলে রোগটি এনডেমিক পর্যায়ে পৌঁছাতে পারে।

ড. ফাউচি বলেন, ‘তবে সেটি শুধু সম্ভব যদি আমরা যদি আর এমন কোনও ভ্যারিয়েন্ট না পাই, যা আগের ভ্যারিয়েন্টে পাওয়া সুরক্ষা এড়াতে পারে।’ ডেল্টার মতো একই বৈশিষ্ট ওমিক্রন পায়নি উল্লেখ করে ফাউচি বলেন, ‘এতে আমরা ভাগ্যবান।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা