তে র দুই ব্যক্তি
স্বাস্থ্য

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মিজানুর রহমান (৫২) ও পল্টনে রহমত উল্লাহ (৪৫) নামে দুই ব্যক্তি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিজানুরের ছোট ভাই ইমরান জানান, মিজানুর রহমান মালেশিয়া প্রবাসী সম্প্রতি ছুটিতে দেশে আসেন। একটি কাজে ডেমরা থেকে আসিয়ান পরিবহনের বাসযোগে গাজীপুর যাওয়ার পথে বাসের মধ্যে অচেতন হয়ে পড়েন। পরে বাসটির হেলপারের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় গুলিস্তান এলাকায় আসলে, সেখান থেকে উদ্ধার করে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও বলেন, মিজানুর রহমানের কাছে ৬৫ হাজার টাকা ছিল, তা পাওয়া যায়নি। চাঁদপুর জেলার হাইমচড় উপজেলার মৃত সিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মিজানুর রহমান। তবে পরিবার নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন তিনি।

অপরদিকে, একই দিনে পুরানো পল্টন মোড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় রহমত উল্লাহ (৪৫) নামের ওই ব্যক্তি। পরে পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে তার ভাই মিন্টু হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, রহমত উল্লাহ গুলিস্তান সুন্দরবন মার্কেটের ইলেকট্রিক ব্যবসা করেন। দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়ার হাজী টুকু উল্লাহর ছেলে। তিনি কেরানীগঞ্জ থেকে আকাশ পরিবহনযোগে কর্মস্থল যাওয়ার পথে বাসে অচেতন হয়ে পড়েন। পরে বাসের লোকজন পল্টন মোড়ে নামিয়ে দেয়। তার কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে পথচারী আমাদের সংবাদ দেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, অচেতন হওয়া দু’জনকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা