ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

চীনের রাজধানীতে প্রথম ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: উইন্টার অলিম্পিক গেমস শুরুর কয়েক সপ্তাহ আগেই চীনের রাজধানী বেইজিংয়ে প্রথম স্থানীয়ভাবে ওমিক্রন শনাক্ত হয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বেইজিংয়ের কর্মকর্তারা।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে ১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এক সংবাদ সম্মেলনে বেইজিংয়ের ডিজেজ কন্ট্রোল অথরিটির এক কর্মকর্তা বলেন, ল্যাব টেস্টের মাধ্যমে একজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

মাত্র একদিন আগেই দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরের বাসিন্দাদের ওপর ভ্রমণে বিধিনিষেধ জারি করা হয়। ৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় পুরো শহরের সব বাসিন্দার করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহে দেশজুড়ে লাখ লাখ মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন কারখানা বন্ধ রাখা হয়েছে। সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আগামী ৪ ফেব্রুয়ারি উইন্টার অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে যেন সংক্রমণ বাড়তে না পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা