একজনের
স্বাস্থ্য

নারায়নগঞ্জে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জের মদনপুরে গাজীপুর পেপার বোর্ড লিমিটেডের বয়লার বার্নার ব্যাক ফায়ার হয়ে দগ্ধ ৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

অগ্নিদগ্ধরা হলেন, কুমিল্লার শাহিন (৩২), চট্টগ্রামের আব্দুল হানিফ (৪২), নারায়নগঞ্জের আব্দুল হক (৫৫), বরিশালের হাফিজুর রহমান (২৬)। এর মধ্যে মোঃ হানিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

মৃত হানিফ চট্টগ্রাম মিরসরাই পূর্ব ইচাখালী গ্রামের মৃত মোকসেদ আহমেদের ছেলে। তবে মদনপুরে পেপার বোর্ড লিমিটেডের ভেতরেই থাকতেন। পেশায় তিনি বয়লার ইনচার্জ ছিলেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। এছাড়া তিন ছেলে সন্তানের জনক ছিলেন তিনি।

মৃত হানিফের ভাগ্নে রাশেদুল ইসলাম জানান, তার মামা হানিফ সেখান কার বয়লার ইনচার্জ ছিলেন। রাতে বয়লার ক্রটি থাকার কারণে সেখানে ডাকা হয়েছিল। পরে সেখানে বয়লার বার্নার ব্যাক ফায়ার হয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন। তিনি জানান, এ ঘটনায় চারজন নিয়ে আসা হয়েছে। এর মধ্যে জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনের অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি।

তিনি আরও জানান, শাহিনের শরীরের ৭০ শতাংশ, হাফিজুরের ৯০ শতাংশ ও আব্দুল হকের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা