স্বাস্থ্য

চট্টগ্রামে নতুন  ২৬০ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ১০ দশমিক ২৭ শতাংশ। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার পাঠানো রিপোর্টে এসব তথ্য মিলেছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, শাহ আমানত বিমানবন্দর, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এবং নগরীর নয়টি ল্যাবে বুধবার ২ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ২২৬ ও উপজেলার ৩৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৮, রাউজানে ৬, আনোয়ারায় ৪, লোহাগাড়া, সীতাকু- ও চন্দনাইশে ৩ জন করে, রাঙ্গুনিয়া, মিরসরাই ও সন্দ্বীপে ২ জন করে এবং পটিয়ায় একজন রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ৩ হাজার ৮৯২ জন। এদের মধ্যে শহরের ৭৫ হাজার ৩৫১ ও গ্রামের ২৮ হাজার ৫৪১ জন। বুধবার করোনায় শহর ও গ্রামে কোনও রোগীর মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩৫ জনই রয়েছে। এতে শহরের ৭২৫ ও গ্রামের ৬১০ জন।

রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে বুধবার সবচেয়ে বেশি ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৩৯ ও গ্রামের ২ জন পজিটিভ পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১১৭ জনের নমুনার মধ্যে শহরের ৩৬ ও গ্রামের ৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষা করা হলে শহরের ১০ ও গ্রামের ২ টিতে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। নগরীর বিশেষায়িত কভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ৩৮টি নমুনায় শহরের ২০টির রেজাল্ট পজিটিভ আসে।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরনে ৩৯০টি নমুনা পরীক্ষা করে শহরের ১৯ ও গ্রামের ১১টি, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১২ নমুনায় শহরের ৩৫ ও গ্রামের ৪টি, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৪৭টি নমুনায় শহরের ৬ ও গ্রামের ৫টি, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩৯টি নমুনার মধ্যে শহর ও গ্রামের ৫টি করে, এপিক হেলথ কেয়ারে ১২৪টি নমুনা পরীক্ষা করা হলে শহরের ৪২ ও গ্রামের ২টি, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৪৬ নমুনায় শহরের ৮টি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৯ বিদেশগামীর নমুনার মধ্যে শহরের ৬ টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৩৭টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

এদিন, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও ল্যাব এইডে কোনও নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনও কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট করা হয়নি।

ল্যাবভিত্তিক বুধবারের রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ৫ দশমিক ৬৫ শতাংশ, চমেকহা’য় ৩৩ দশমিক ৩৩, চবি’তে ৭০ দশমিক ৫৮, আরটিআরএলে ৫২ দশমিক ৬৩, শেভরনে ৭ দশমিক ৬৯, ইম্পেরিয়াল হাসপাতালে ১২ দশমিক ৫০, মা ও শিশু হাসপাতালে ৪ দশমিক ৪৫, মেডিকেল সেন্টারে ৭ দশমিক ১৯, এপিক হেলথ কেয়ারে ৩৫ দশমিক ৪৮, মেট্রোপলিটন হাসপাতালে ১৭ দশমিক ৩৯ ও শাহ আমানত বিমানবন্দরে ২ দশমিক ৫১ এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ০ শতাংশ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা