স্বাস্থ্য

পশ্চিমবঙ্গে বিপজ্জনক ভাবে বাড়ছে করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিপজ্জনক ভাবে বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। বিগত ছয় দিনে দৈনিক আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে গত সোমবার করোনার দৈনিক সংক্রমণ ছিল ৪৩৯। কিন্তু শনিবার তা বেড়ে ছাড়িয়ে গেল সাড়ে চার হাজারের গণ্ডি।

এর মধ্যে শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল দুই হাজার। এছাড়া পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫১২ জন। কলকাতাতেও গত বুধবার যেখানে সাড়ে পাঁচশোর কাছাকাছি দৈনিক সংক্রমণ ছিল, শনিবার তা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩৯৮। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় শুক্রবার নতুন আক্রান্ত পাঁচশোর কাছে পৌঁছেছিল। শনিবার তা বেড়ে দাঁড়াল ৬৮৮।

রাজ্যে ওমিক্রনে শনাক্ত সংখ্যা বেড়ে হয়েছে ১৫ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দু’জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭৭৩ জন। শনিবার সংক্রমণ মুক্ত হয়েছেন ১ হাজার ৯১৩।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা