ওমিক্রন
স্বাস্থ্য

দেশে দুইজনের ওমিক্রন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের উপস্থিতি এবার দেশেও শনাক্ত হলো।

শনিবার (১১ ডিসেম্বর) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইইডিসিআর জানিয়েছে, ওমিক্রন শনাক্ত হওয়া দু'জনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য; তাদের একজনের বয়স ২১ এবং আরেকজন ৩০ বছর। গত ৬ ডিসেম্বর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন, আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।

তিনি বলেন, তারা দুজনই জিম্বাবুয়ে থেকে ফিরেছেন, বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তারা শারীরিকভাবেও এখন পর্যন্ত সুস্থ আছেন।

এর আগে গত ৮ নভেম্বর প্রথমে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্ট এরই মধ্যে অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিশেষজ্ঞরা আগে থেকেই এ বিষয়ে আশঙ্কা করে বলে আসছেন, সচেতন না হলে বাংলাদেশেও ভয়াবহ রূপ ধারণ করতে পারে এই ভ্যারিয়েন্ট।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা