করোনাভাইরাস
স্বাস্থ্য

বিশ্বে সাত হাজারের বেশি প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৩০৪ জন।

আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৪৫ জন আর আক্রান্ত বেড়েছে ৭১ হাজারের বেশি। বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ৯৪ হাজার ৪৬৬ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৬৬৯ জনে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন আক্রান্ত ১ লাখ ২৬ হাজার জন এবং মারা গেছেন ১ হাজার ৩১৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্ত ৫ কোটি ৪ লাখ ১৮ হাজার ৩৪৫ এবং মোট মৃতের সংখ্যা ৮ লাখ ১৩ হাজার ৮৯১ জন।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও কলম্বিয়া।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এরপর ভাইরাসটির নতুন নতুন ভ্যারিয়েন্টে বিপর্যস্ত হয়েছে বিশ্ব। সর্বশেষ আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন। তবে এই ভ্যারিয়েন্টটি মানুষের উপরে কতটা প্রভাব ফেলবে তা এখনও গবেষণার পর্যায়ে রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা