স্বাস্থ্য

করোনায় উপ কর কমিশনার সুধাংশু'র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

১২ দিন করোনার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন উপ কর কমিশনার সুধাংশু কুমার সাহা। বিসিএস (কর) ক্যাডারের ২৭তম ব্যাচের এ কর্মকর্তা সোমবার (৮ মে) রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন বলেন, সুধাংশু কুমারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, এনবিআর আবু হেনা রহমাতুল মুনিম।

সূত্র জানায়, সুধাংশু কুমার কর অঞ্চল-৩ ঢাকায় কর্মরত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি ছাড়া তার স্ত্রী মানষী সাহা, সাত বছরের মেয়ে সাঁঝবাতি ও গৃহকর্মী করোনা আক্রান্ত।

সরকারি ঘোষণার পর থেকে তিনি অফিস করেছেন। তিনি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই অফিস করতেন। সর্বশেষ তিনি ১৪ মে অফিস করেছেন। এরপর কয়েকদিন ধরে তার তীব্র জ্বর ছিল। করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করান। ২৮ মে তার রিপোর্ট পজিটিভ আসে। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওইদিন তাকে ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সোমবার রাতে অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে তিনি মারা যান।

তার সহকর্মীরা জানিয়েছেন, সুধাংশু কুমারের পরিবারের বাকি সদস্যরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা