স্বাস্থ্য

বাংলাদেশ থেকে ‘করোনা’র ওষুধ নিল নাইজেরিয়া 

নিজস্ব প্রতিবেদক:

জরুরি বিমান পাঠিয়ে করোনাভাইরাসের চিকিৎসার জন্য বাংলাদেশে প্রস্তুত করা রেমডিসিভির (Remdesivir) ও রেমিভির (Remivir) ওষুধ নিজ দেশে নিয়ে গেছে নাইজেরিয়া।

রোববার (৭ জুন) বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান। অল্প সময়ে ওষুধ সংগ্রহ করে পুনরায নাইজেরিয়ার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে বিমানটি।

ওষুধ ছাড়াও স্বল্প সংখ্যক পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রীও পাঠানো হয়েছে ওই বিমানে। এর আগে নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হওয়া বিমানটি জেদ্দা হয়ে বাংলাদেশে আসে।

তার আগে গত ৬ জুন গভীর রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা। জরুরি ওষুধ নেয়ার জন্য ঢাকায় একটি বিমান অবতরণের অনুমতিসহ এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ হন নাইজেরিয়ার এক গভর্নর। তার চিকিৎসার জন্য বাংলাদেশে একটি চার্টার্ড বিমান পাঠিয়ে ওষুধগুলো সংগ্রহ করেছে দেশটির সরকার।

কার্যকারিতা সাপেক্ষে এই ওষুধ দু’টিসহ চিকিৎসা সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করারও ইচ্ছা পোষণ করে নাইজেরিয়া সরকার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা