স্বাস্থ্য

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা স্থিতিশীল  

নিজস্ব প্রতিবেদক:

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। উন্নতিও নেই, অবনতিও হয়নি।

সর্বশেষ গত শুক্রবার ৫ জুন দুপুরে শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তার তীব্র শ্বাসকষ্ট ছিল। ওইদিন দুপুরের পর তার শ্বাসকষ্ট কিছুটা কমে, তবে অল্প থেকে যায়। তখন থেকে তাকে প্রায় সার্বক্ষণিক অক্সিজেন নিতে হচ্ছে।

শুক্রবার ৬ জুন বিকেল থেকে রোববার ৭ জুন সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা একই রকম রয়েছে। ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছে না, আবার অবনতিও হচ্ছে না। এক রকম স্থিতিশীল অবস্থায় আছেন তিনি।

রোববার ৭ জুন সকাল সাড়ে ১০টার দিকে জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ সান নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গতরাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়নি। এখনও তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। তার (অবস্থার) উন্নতিও হয়নি, অবনতিও হয়নি। ওইরকমই আছে এখনও। অক্সিজেন চলছে। গতকালকের মতো আজ সকালে অল্প নাস্তা ও ওষুধ খেয়েছেন।

এ অবস্থায় ডা. জাফরুল্লাহর শারীরিক উন্নতির জন্য আগে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করা হলেও এখন তার প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা