স্বাস্থ্য

ভাইরাস প্রতিরোধী মাস্ক বানালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস প্রতিরোধী ফেস মাস্ক তৈরি করেছে বাংলাদেশ। দেশের পোশাক তৈরি প্রতিষ্ঠান এপিএস গ্রুপ শীর্ষ বস্ত্র প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড এর সহযোগিতায় দুই স্তর বিশিষ্ট অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফেস মাস্ক প্রস্তুত করে।

আর এতে প্রযুক্তিগত সহযোগিতা করেছে সুইজারল্যান্ডের রসায়ন সংস্থা এইচইআইকিউ (HeIQ)।

এ মাস্কের কাপড় তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ রাসায়নিক পদার্থ। যার ফলে এতে কোনো ভাইরাস টিকে থাকতে পারবে না। যদি কোনোভাবে ভাইরাস কাপড়ে লাগে মাত্র ১২০ সেকেন্ডের মধ্যে ৯৯.৯ শতাংশ ভাইরাস মুক্ত হবে।

এপিএস গ্রুপের চেয়ারম্যান হাসিব উদ্দিন জানিয়েছেন, তারা এরিমধ্যে মার্কিন প্রশাসনের স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠান (এফডিএ) এবং সিই’তে আবেদন করেছেন। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এর ভালো ফলাফল আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এর আগে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড ‘করোনা ব্লক ফেব্রিক্স’ উদ্ভাবন করে। প্রতিষ্ঠানটি জানায়, বস্ত্রখাতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশেই এটি প্রথম।

প্রতিষ্ঠানটির ব্রান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার অনল রায়হান বলেন, সাধারণভাবে সব ধরনের পোশাক তৈরিতে ভাইরাস প্রতিরোধক এই কাপড় ব্যবহার করা যাবে। তবে বিশেষায়িত কাপড় হওয়ায় এই কাপড়ে তৈরি পোশাকের দাম তুলনামূলক ভাবে একটু বেশি হবে। দেশীয় প্রয়োজন মিটিয়ে এ কাপড় বিদেশে রফতানির করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

এরই মধ্যে তাদের এই কাপর আন্তর্জাতিকভাবে মান সনদের স্বীকৃতি পেয়েছে। আইএসও ১৮১৮৪ এর অধীনে একটি পরীক্ষা করা হয়েছে। কাপড় তৈরির মূল উপাদানগুলো যুক্তরাষ্ট্রের বিষাক্ত পদার্থ নিয়ন্ত্রণ আইন ও পরিবেশগত সুরক্ষার সংস্থায় নিবন্ধিত। ফলে এই কাপড় নেয়ার ব্যাপারে আমেরিকার ক্রেতাদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানা গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা