টিকা
স্বাস্থ্য

বাংলাদেশের টিকার অনুমোদন যুক্তরাজ্যে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের করোনার টিকার সনদ অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী সোমবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে বাংলাদেশের করোনার টিকার সনদ দেশটিতে কার্যকর হবে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য সরকারের টিকা তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হলো।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) যুক্তরাজ্য সরকার তাদের দেশে বিদেশিদের ভ্রমণ হালনাগাদ–বিষয়ক তথ্যে বিষয়টি জানিয়েছে। সবশেষ সিদ্ধান্তানুযায়ী, ৩৭ দেশের টিকার সনদকে যুক্তরাজ্য অনুমোদন দিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে ১১ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশের পর ১০ দিন হোটেল কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ব্রিটিশ সরকারের লাল তালিকা থেকে সরে যায় বাংলাদেশের নাম। গত ২২ সেপ্টেম্বর ভোর চারটা থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

সোয়া তিন ঘণ্টা পর পল্লবীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

সোয়া তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছ...

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭০ প্রবাসী

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক ১৭০ বাংলাদ...

বিয়ের গুঞ্জন, কঙ্গনা রানাউত বললেন সিনেমার সাজ

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত সম্প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা