মৃত্যু
স্বাস্থ্য

সিলেটে শনাক্ত ৯, মৃত্যু ১

নিজস্ব প্রতিনিধি, সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। এই সময় আক্রান্ত হয়ে একজন মারা যান।

বুধবার (৬ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিলেটে ৫ জন ও মৌলভীবাজারে ৪ জন শনাক্ত হন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৬৫ জনে।

করোনায় মৃত একজন সিলেট জেলার বাসিন্দা। বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৫৮ জন, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৮ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৮ জন।

এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৮৫১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪২, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৪ এবং মৌলভীবাজারে ৮ হাজার ১১৬ জন রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা