ফাইল ফটো
স্বাস্থ্য

১ কোটি ৭১ লাখ জনের দুই ডোজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত এক কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জনের করোনা টিকার দুই ডোজ সম্পন্ন হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন তিন কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জন। সবমিলিয়ে দেশে পাঁচ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ টিকার প্রয়োগ হয়েছে।

রোববার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৮৪ লাখ ২ হাজার ৪৩৮ পুরুষ এবং এক কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৫১০ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৯৮ লাখ ২০ হাজার ১৮ পুরুষ এবং ৭৩ লাখ ৫১ হাজার ৭৮৯ নারী।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এক কোটি ৩০ লাখ ৭৬ হাজার ৬৬২ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের দুই লাখ ১২ হাজার ১০৫ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা তিন কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৫৩৪ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৫১ লাখ ২৬ হাজার ৪৫৪ ডোজ প্রয়োগ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৫ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৭৯২ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা