স্বাস্থ্য

দেশে করোনা পরিস্থিতি সন্তোষজনক

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ বিভাগ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। একই সঙ্গে এ নিয়ে আত্মতুষ্টির কোনো কারণ নেই বলে সতর্ক করেন তিনি। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

রোববার (৩ অক্টোবর) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এ কথা বলেন।

ডা. মো. নাজমুল ইসলাম বলেন, সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান বিবেচনায় করোনার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্বস্তিদায়ক। গত দু-তিন সপ্তাহে অব্যাহতভাবে সংক্রমণ কমছে, যা স্বস্তি ফিরিয়ে আনছে সবার মনে।

তিনি বলেন, গত এক সপ্তাহে সংক্রমণের হার ৪ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৪১ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ স্বস্তিকর অবস্থা ধরে রাখতে হলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলা ও সবার চেষ্টায় সংক্রমণের হার আরও কমানো সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, গত সাতদিনে সারাদেশে এক লাখ ৭৩ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা করা হয়, যা বিগত সপ্তাহের চেয়ে সাত হাজার ৫৮১টি কম। একই সময় শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৫৭৩ জন, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৩ শতাংশ কম। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন রোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৪৯ জন কম রোগীর মৃত্যু হয়, অর্থাৎ পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ মৃত্যু কমেছে।

জেলাওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা জেলায় সর্বাধিক পাঁচ লাখ ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয় চট্টগ্রাম জেলায়। শীর্ষ করোনা সংক্রমিত জেলাগুলোর মধ্যে নোয়াখালীতে সবচেয়ে কম ২২ হাজার ৮৮০ জন রোগী শনাক্ত হয়।

ডা. মো. নাজমুল ইসলাম বলেন, এ মুহূর্তে গোটা বিশ্বে করোনা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেকখানি নিয়ন্ত্রণে। এ স্বস্তিকর অবস্থা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ও গত এক সপ্তাহে ভারতে এক হাজার ৯৭১ জন, থাইল্যান্ডে ৮৩৪ জন, ইন্দোনেশিয়ায় ৭৬৮ জন এবং বাংলাদেশে ১৬৩ জনের মৃত্যু হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা