স্বাস্থ্য

করোনা ঠাণ্ডা-জ্বরের মতো হয়ে যাবে

আন্তর্জাতিক ডেস্ক: করোনা এক সময় ঠাণ্ডা জ্বরের পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার অন্যতম রূপকার অধ্যাপক সারাহ গিলবার্ট।

যুক্তরাজ্যের রয়েল সোসাইটি অব মেডিসিনের এক ওয়েবিনারে বুধবার (২২ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনভিত্তিক ইভিনিং স্ট্যান্ডার্ড।

অক্সফোর্ডের ৫৯ বছর বয়সী অধ্যাপক সারাহর অনুমান, সময় যত গড়াবে ততই এখনকার আতঙ্ক সৃষ্টিকারী ভাইরাস দুর্বল হয়ে পড়বে।

আমরা এখনি মানুষের মাঝে সংক্রমিত হয় এমন চারটি আলাদা করোনাভাইরাসের সঙ্গে বসবাস করছি। সেগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হই না। একসময় এই সার্স-সিওভি-২’ও ওইগুলোর একটা হয়ে যাবে।

তিনি বলেন, কোভিড আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠবে এমন সম্ভাবনা খুব কম। কারণ ভাইরাসের যাওয়ার মতো জায়গা খুব বেশি নেই। ভবিষ্যতে এই ভাইরাস ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে, কেননা তখন তাকে কোভিড প্রতিরোধী জনগোষ্ঠীর মধ্য দিয়েই ছড়াতে হবে।

তিনি বলেন, নিপাহ ভাইরাস, লাসা জ্বরের ভাইরাস ও মার্স করোনাভাইরাস- এ তিনটা নিয়ে আমি কাজ করছি এবং এগুলোর জন্য তহবিল সংগ্রহে চেষ্টা চালানো হচ্ছে।

এ অধ্যাপক বলেন, আমাদের এখনই ভবিষ্যৎ মহামারী মোকাবেলার পরিকল্পনা শুরু করা দরকার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হে...

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা